সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জিয়া-এরশাদ-খালেদা সবাই তো ভোট চোর: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

জিয়া-এরশাদ-খালেদা সবাই তো ভোট চোর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট চুরি করেছে তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের কথা শুনতে হয়। জিয়া, এরশাদ, খালেদা জিয়া সবই তো ভোট চোর। আওয়ামী লীগের হাত ধরে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়েছে। এদেশের মানুষ জানে, নৌকায় ভোট দিয়ে উন্নতি হয়েছে। মানুষ স্বাবলম্বী হয়েছে। দারিদ্র বিমোচন হয়েছে। দারিদ্রসীমা ৫ শতাংশে কমিয়ে এনেছি। কেউ ঘরবাড়ি ছাড়া থাকবে না। গণভবনে সংবাদ সম্মেলন শেষে জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামল দত্তের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘২০১৪ সালের নির্বাচন ঠেকাতে গিয়ে অগ্নিসংযোগ, মানুষহত্যাসহ এমন কিছু নেই তারা করেনি। ২০১৮ সালে নির্বাচনে এসে শেষমেষ তারা সরে গেল। দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি তোলে তখন বলতে হয়, ‘সন্দেহ হয় রে। যারা ভোট পাবে না, যাদের জনসমর্থন নেই। যাদের কোটি কোটি টাকা আছে, তারা বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে বেড়াচ্ছে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র হঠাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। যখন দেশে স্বৈরশাসন ছিল, আমরা সংগ্রাম করেছি। নির্বাচন ব্যবস্থার যে সংস্কার। ভোটার তালিকা প্রণয়ন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এটা আওয়ামী লীগই করেছে। আমাকে শেখাতে হবে না। একটানা আমরা ক্ষমতায় আছি বলেই দেশের উন্নয়নটা সম্ভব হয়েছে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগদান ও এই সফর নিয়ে জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের নামে মামলা করায় বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।