সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা, কেন্দ্রীয় নেতাসহ ১০জন আহত | চ্যানেল খুলনা

শার্শায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা, কেন্দ্রীয় নেতাসহ ১০জন আহত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে দূর্বত্তদের হামলায় কেন্দ্রীয় বিএনপির কর্যকরী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস‍্য সচিব এ‍্যাড: সৈয়দ সাবেরুল হক সাবু ও সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এবং উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ ১০ নেতা-কর্মী আহত।
শনিবার দুপুরে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি চলা কালে একদল দূর্বত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এসময় হামলা কারীরা অফিসের চেয়ার-বেঞ্চ ভাংচুর করে।
আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, ঘটনা স্থলে পুলিশ যেয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। বতর্মানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।