সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে ইঞ্জিন ভ্যানের মধ্যে থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার | চ্যানেল খুলনা

বেনাপোলে ইঞ্জিন ভ্যানের মধ্যে থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইঞ্জিন ভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০  টার সময় যশোর বেনাপোল হাইওয়ে আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
পলাতক আসামি হলেন শার্শা উপজেলার সাত মাইল এলাকার মৃত মোহর আলীর ছেলে মিলন ওরফে ছোট বাবু।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত ১২ টার সময় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর-বেনাপোল হাইওয়ে দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সন্দেহ ভাজন একটি ইঞ্জিন ভ্যানকে গোতি রোধ করতে বলা হলে দ্রুত ভ্যান ফেলে চালক মিলন ওরফে ছোট বাবু পালিয়ে যায়। এসময় ভ্যানটি তল্লাশী করলে ভ্যানটির বডির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা। এছাড়া পলাতক আসামি মিলন ওরফে ছোট বাবুকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।