সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের ঈদ পূণর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের ঈদ পূণর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত

শুক্রবার (২২ জুলাই) খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মুহা. মঈনউদ্দীনের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ঈদ পূণর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহাবুব হোসেন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মুফতী মাহবুবুর রহমান ও নগর সেক্রেটারি শেখ মুহাম্মাদ নাসির উদ্দীন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি ইনামুল হাসান সাঈদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি মুহা. ইব্রাহীম ইসলাম আবির, জেলা সহ-সভাপতি আবু রায়হান, ফরহাদ মোল্লা, মাহাদী হাসান মুন্না, মোঃ আব্দুল্লাহ, আব্দুল্লাহ মুহাম্মাদ রাগিব, আবুল কাসেম, শাকিল খলিফা, হাবিবুল্লাহ মিসবাহ, ইউসুফ গাজী, মুহা. সাদ, ইমরান হুসাইন, উসমান, নাসির, মেশকাত আতিক হাসান, উসামা আবরার, মাসুম বিল্লাহ, আল-আমিন সহ সকল খুলনা মহানগরের কর্মীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় ঐতিহাসিক পদক্ষেপ: অ্যাকশনএইড

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।