সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অভয়নগরে ভূয়া ইনকাম ট্যাক্সের অফিসার আটক | চ্যানেল খুলনা

অভয়নগরে ভূয়া ইনকাম ট্যাক্সের অফিসার আটক

যশোরের অভয়নগরে ইনকামট্যাক্সের অফিসার পরিচয়ে ‍ভূয়া টিএন সার্টিফিকেট দিয়ে টাকা আদায়কালে উৎপল কুমার শীল নামের এক যুবককে ধরে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয় সুন্দলী বাজারের ব্যাবসায়ীরা। এসময় বাজারের ব্যবসায়ীদের কাছে দেয়া ভূয়া টিন সার্টিফিকেট ও একটি ভূয়া নিয়োগপত্র উদ্ধার করেছে পুলিশ। আটক উৎপল যশোরের মণিরামপুর উপজেলার চাপাকোনা গ্রামের রবীন্দ্রনাথ শীলের ছেলে। ঘটনাটি শনিবার সকালে উপজেলার সুন্দলী বাজারে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানাগেছে, উৎপল কুমার শীল নিজেকে ইনকাম ট্যাক্সের অফিসার পরিচয় দিয়ে অভয়নগরের সুন্দলী বাজারে বেশ কয়েকদিন যাবৎ ভ‚য়া টিন সার্টিফিকেট দিয়ে টাকা আদায় করে আসছিলো। গতকাল শনিবার সকালে একইভাবে টাকা নিতে আসলে ব্যবসায়ীদের সন্দেহ হয়। এসময় তারা তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে সে দেখাতে না পারায় ব্যবসায়ীরা তাকে উত্তম মাধ্যম দিয়ে অভয়নগর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ব্যবসায়ীরা জানায়, উৎপল কুমার শীল নিজেকে ইনকাম ট্যাক্সের অফিসার পরিচয় দিয়ে প্রায় ৩০ জন ব্যবসায়ীর কাছ থেকে ২/৩ হাজার টাকা করে আদায় করেছে। এছাড়া সে ওই এলাকার চৈতালী মন্ডল নামের এক মেয়েকে কাস্টমস্ এ কম্পিউটার অপারেটর পদে চাকরির ভ‚য়া নিয়োগপত্র দিয়ে ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছে। ভূয়া নিয়োগপত্রের কপিও উদ্ধার করেছে পুলিশ।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উৎপল কুমার শীল নামে এক যুবককে সুন্দলী বাজার থেকে আটক করা হয়েছে। বেশ কিছু টিন সার্টিফিকেট ও একটি নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এ গুলো ভূয়া। যাচাই-বাছাই শেষে মামলার প্রস্তুতি নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।