সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে মোংলা বন্দর ব্যবহারের চাহিদা ও গুরুত্ব রেড়ে যাবে: নৌপরিবহন সচিব | চ্যানেল খুলনা

পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে মোংলা বন্দর ব্যবহারের চাহিদা ও গুরুত্ব রেড়ে যাবে: নৌপরিবহন সচিব

মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প , স্থাপনাদি ও কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে মোংলা বন্দরে আগমন করেন সদ্য যোগদানকৃত নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল । এসময় নৌপরিবহন সচিবকে স্বাগত জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা । মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে বন্দরের কার্যক্রম নিয়ে বন্দর সভা কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । মতবিনিময় সভায় প্রধান অতিথি সচিব , নৌপরিবহন মন্ত্রনালয়কে মোংলা বন্দরের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয় । বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ( হারবার এন্ড মেরিন ) , সদস্য ( প্রকৌশল ও উন্নয়ন ) এবং বন্দরের বিভাগীয় প্রধানগন , প্রকল্প পরিচালকগন ও অন্যান্য কর্মকর্তাগন । প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল বলেন , “ পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে মোংলা বন্দর ব্যবহারের চাহিদা ও গুরুত্ব রেড়ে যাবে , একই সাথে রেল লাইন চালু হতে যাচ্ছে , মোংলা বন্দরের হ্যান্ডলিং সক্ষমতাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে । ” সভা শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল মোংলা বন্দরের বিভিন্ন স্থাপনা , বন্দর জেটি ও বন্দরের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।