সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা

খুলনার ডুমুরিয়ায় ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি কাঁটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক আওয়ামী লীগ নেতাসহ দু'ব্যক্তি কে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পৃথক অভিযানে এ জরিমানা ধার্য্য করা হয়।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াদুদ এর ভ্রাম্যমান আদালত উপজেলা সদরের শালতা নদীর চর ভরাটিয়া জমি থেকে অবৈধ ভাবে মাটি কেঁটে নেয়ার অপরাধে জনৈক কামরুজ্জামান শেখ কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
অপর দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী নুরুল ইসলাম গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন দীঘি থেকে অবৈধ ভাবে মাটি কেঁটে বিক্রির অপরাধে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এর ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

আদালত পরিচালনায় সহায়তা করেন থানা পুলিশের সদস্যবৃন্দ, ইউএনও এবং ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।