সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভোমরায় কোটি টাকার থ্রি-পিস ও গহনা জব্দ | চ্যানেল খুলনা

ভোমরায় কোটি টাকার থ্রি-পিস ও গহনা জব্দ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে একটি ফলের গাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস এবং ইমিটেশনের গহনা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।সোমবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) দেওয়া সংবাদের ভিত্তিতে এসব মালমাল জব্দ করা হয়।মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার আমীর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থল বন্দর সূত্রে জানা গেছে, ভোমরা বন্দরের মেসার্স রফি এন্টার প্রাইজের একটি চালান কমলা লেবু নিয়ে বন্দরে প্রবেশ করে। এ সময় এনএসআইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ ওই গাড়িটিকে চ্যালেঞ্জ করে। পরে ওই লেবুর ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মোট ১০২৯ টি কার্টুন উদ্ধার করা হয়।

এ সময় কার্টুনগুলোর মধ্য থেকে ভারতীয় থ্রি-পিস এবং ইমিটেশনে গহনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ভোমরা বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, কমলা লেবুর ক্যারেটের মধ্যে কয়েকটিতে ঘোষণা বহির্ভুত ভারতীয় থ্রি-পিস ও শাড়ি পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে ওই ট্রাক আটক করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।