সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রকি সহ ২ জন জ্বালানী তেল চোরাকারবারী গ্রেফতার | চ্যানেল খুলনা

রকি সহ ২ জন জ্বালানী তেল চোরাকারবারী গ্রেফতার

অনলাইন ডেস্কঃ নগরীর দৌলতপুর থানাধীন কাশিপুর বালুর ঘাট নামক স্থানে জাহাজ থেকে পাচারকৃত জ্বালানী তেল অবৈধভাবে ক্রয় বিক্রয় কালে মোঃ আব্দুল করিম (৩৩) ও মোঃ রকি মোল্লা (৩৫) নামে দুই চোরা কারবারীকে আটক করেন র‌্যাব-৬। আটককৃতদের মধ্যে আব্দুল করিম এম ভি জাহাঙ্গীর নিশাদ জাহাজের মাষ্টার এবং রকি কাশিপুর এলাকার চিহ্নিত তেল চোরাকারবারী লোকমানের ভাই ও কাশিপুরের মৃত-মিজানুর রহমান এর পুত্র বলে জানা গেছে।
র‌্যাব৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শামীম সরকার, কোম্পানী কমান্ডার, সিপিসি-স্পেশাল এর নেতৃতে এ আভিযান পরিচালনা করা হয়। এবং বুধবার দিবাগত রাত চার টার সময় উক্ত স্থান থেকে আসামীদের গ্রেফতার ও অবৈধ্য ৬,৫১০ (ছয় হাজার পাঁচশত দশ) লিটার ডিজেল জব্দ করা হয়।
উল্লেখ্য যে, বর্ণিত আসামীরা দীর্ঘদিন যাবৎ খুলনা জেলার দৌলতপুর থানার পদ্মা ওয়েল কোম্পানীর ডিজেল অবৈধ্যভাবে ক্রয় বিক্রয় চালিয়ে আসছিলো। আসামীদের বিরুদ্ধে খুলনা জেলার দৌলতপুর থানায় জ্বালানী তেল পাচার মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।