সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জেএমিবি বিভাগীয় প্রধানের ২০ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় জেএমিবি বিভাগীয় প্রধানের ২০ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেএমবি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওরফে সাব্বিরকে ২০ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক এসএম আ‌শিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর রাতে র‌্যাব সদস্যরা খুলনার মিয়াপাড়া থেকে জেএমবি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বিরকে আটক করে। জিয়াউর নাটোর জেলার বাঘাতিপাড়া উপজেলার মাইরখোলা এলাকার গেদু মোল্লা ওরফে গেদু মিস্ত্রির ছেলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জঙ্গিবাদের সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করে। এরপর তাঁর দেখানো স্থান থেকে র‌্যাব দৌলতপুর থানাধীন রৈবরাগীপাড়া যশোর ছাত্রাবাসের একটি কক্ষ হতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ৩০ ডিসেম্বর রাতে র‌্যাবের ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে দৌলতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ২০০৬ সালের ১৯ জানুয়ারি দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হক সরকার তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিভিন্ন কার্যদিবসে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।