সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় পূর্ব শত্রুতার জের ৪ বিঘা জমিতে লাগানো ইরিধান ঘাষ মারা বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে | চ্যানেল খুলনা

শার্শায় পূর্ব শত্রুতার জের ৪ বিঘা জমিতে লাগানো ইরিধান ঘাষ মারা বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে ৪ বিঘা জমিতে লাগানো ইরিধানের ক্ষেতে ঘাষ মারা ঔষধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোন এক সময়ে দূর্বৃত্তরা শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা মাঠে সিরাজুল ইসলাম (৫৫) এর ৪ বিঘা জমিতে ঘাষ মারা ঔষধ স্প্রে করে। যার কারনে জমিতে লাগানো ইরি ধানের চারা পুড়ে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক সিরাজুল ইসলাম শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত গোলাম নবীর ছেলে। এ ব্যাপারে কৃষক সিরাজুল ইসলাম বাদী হয়ে সন্দেহ করে কাশিয়াডাঙ্গা গ্রামের ২ জনের নামে শার্শা থানায় একটি অভিযোগ করেছে।
কৃষক সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে কাশিয়াডাঙ্গা মাঠে ৪ বিঘা জমিতে চাষ-আবাদ করে আসছি। এবারও তিনি তার ৪ বিঘা জমিতে প্রায় ১ মাস আগে ইরিধান রোপন করেন। গত ১ মাসে তার ধান সবুজে পরিনত হয়। বুধবার দুপুরে মাঠে গিয়ে দেখেন তার ৪ বিঘা জমির ইরিধানের চারা পুরোটাই পুড়া। এ সময় আসেপাসের কৃষকেরা দেখে বলেন রাতের কোন এক সময় ঘাষমারা ঔষধ স্প্রে করার কারনে ধানগাছ পুড়ে গেছে। কৃষক সিরাজুল ইসলাম জানান তার জমিতে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, কাশিয়াডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান ও ফারুক হোসেন নামে দুই ব্যাক্তি পূর্ব শত্রুতার জের ধরে তার জমিতে ঘাষ মারা ঔষধ স্প্রে করেছে। এর আগের শত্রুতা করে সিরাজুলের ঐ জমিতে আমন ধানে ঘাষ মারা বিষ এস্প্রে করে ক্ষতি সাধন করেন। শত্রুতা করে ১ বিঘা জমির কলাসহ গাছ কেটে দেন। কৃষক সিরাজুল ইসলাম এ ঘটনায় সুষ্ঠ তদন্ত করে সু-বিচারের জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, এমন কাজ জঘন্যতম অপরাধ। তিনি বলেন এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেখে এসেছে। যা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোরে ১৭ মামলার আসামি ভাগ্নে ইমন আটক

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

যশোরের ঝিকরগাছায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

নওয়াপাড়ার ব্যবসায়ী আনিছ হত্যার প্রধান আসামি শাহ মাহমুদ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।