সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীতে গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেফতার | চ্যানেল খুলনা

নগরীতে গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেফতার

নগরীতে মেট্টোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) গ্রেফতার করা পর তাদের কাছ থেকে ১ কেজি ২শ’ ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর থানার রূপসা স্ট্যান্ড রোড টুটপাড়ার মোঃ আব্দুল বারেকের পুত্র মোঃ জাকির হোসেন (৩০), রূপসা থানার নন্দনপুর খালপাড়ের ইউনুচ শিকদারের স্ত্রী মোছাঃ রোজিনা আক্তার ওরফে সীমা (৩০) এবং দৌলতপুর থানার রেলীগেট হেলালের বাগান এলাকার মৃত: কাশেম হাওলাদারের পুত্র আলম হাওলাদার ওরফে রাহান (৫৯)।

কেএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২শ’ ২৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।