সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ অক্টোবর | চ্যানেল খুলনা

মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ অক্টোবর

খুলনার একটি বিস্ফোরক মামলায় হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ১০ই অক্টোবর অভিযোগপত্র গঠনের দিন ধার্য করেছে আদালত।
আজ রোববার (৫ আগস্ট) বেলা ১১ টায় খুলনার মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।

এর আগে, সকালে খুলনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নেয়া হয় মামুনুল হককে।
২০১৩ সালে পুলিশের করা একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলার অভিযোগ গঠন হবে ১০ই অক্টোবর। গত শুক্রবার মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে নেয়া হয়। আইনজীবীরা জানান, ২০১৩ সালের ২২শে ফেব্রুয়ারি ইসলাম অবমাননার প্রতিবাদে ইসলামী কয়েকটি দল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।