সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে পাচারের সময় বিদেশি কবুতর ও রাজহাঁস আটক | চ্যানেল খুলনা

ভারতে পাচারের সময় বিদেশি কবুতর ও রাজহাঁস আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে এবার ২৪টি সিরাজী কবুতর ও ৬টি বিদেশি রাজাহাঁস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৮টি কাকাতুয়া পাখি আটক করা হয়েছিল।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে সীমান্ত এলাকা থেকে এ পাখিগুলো আটক করা হয়। আটক কবুতর ও রাজা হাঁসের মুল্য ১২ লাখ ৯০ হাজার টাকা বলে বিজিবি জানায়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। এর আগে বুধবার একই সীমান্ত থেকে ১২ লাখ টাকা মূল্যের ৮টি কাকাতুয়া পাখি আটক করেছিল বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্প কমান্ডার সুবেদার মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৪টি বিদেশি সিরাজী কবুতর ও ৬টি বিদেশি রাজাহাঁস আটক করা হয়েছে।
আটক কবুতর ও রাজা হাঁস ২১ বিজিবি ব্যাটালিয়নের খুলনা হেডকোয়াটারে পাঠানো হয়েছে। সেখান থেকে পাখিগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অফিসে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এদিকে ওই এলাকার অনেকেই জানিয়েছেন, একটি চোরাচালানী সিন্ডিকেট দীর্ঘদিন যাবত গোগা সীমান্ত দিয়ে ইলিশ মাছ, বিভিন্ন পাখি, কবুতর ও রাজা হাঁস ভারতে পাচার করে আসছিল। এই সিন্ডিকেটের সদস্য কারা স্থানীয় প্রশাসন তাদের নাম-ঠিকানা জানলেও তাদের আটক করা হয় না।
স্থানীয়দের দাবি, এ সমস্ত সিন্ডিকেট প্রধানদের আটক করে আইনের আওতায় আনা হলে ইলিশ মাছ, বণ্যপ্রাণীসহ বিভিন্ন মালামাল পাচার বন্ধ হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।