সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় চুরি হওয়া মালামাল সহ চোর আটক | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় চুরি হওয়া মালামাল সহ চোর আটক

সোমবার(২৩ আগষ্ট) ধৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগষ্ট দিবাগত রাতে থানার থুকড়া গ্রামস্থ জনৈক মোল্লা মোহাম্মাদ জাহাঙ্গীর আলম (৪৬) এর বসতঘর ও গোয়ালঘর থেকে ধৃত চোর শাহাপুর গ্রামের সিজার হালদার(২৮) ও তার সহযোগিরা মটর পাম্প ও হাড়ি-পাতিল চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে দেয়।
বিষয়টি জানতে পেরে জাহাঙ্গীর আলম চোর সিন্ডিকেটের হোতা সিজারসহ তার আরো ৪ সহযোগির নামে থানায় একটি চুরি মামলা দায়ের করে।
পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে সিজারকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্য আসামীরা পালিয়ে যায়। এ সময় চুরি হওয়া মোটর পাম্প ও হাড়ি-পাতি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,মালামাল জব্দসহ ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।