সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেএমপির অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৬ | চ্যানেল খুলনা

কেএমপির অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৬

গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।
বুধবার (১৮ আগস্ট) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ জন ধরা পড়ে। গ্রেফতারকৃতরা হলেন, খালিশপুর সুপার মার্কেট এলাকার রফিকের ছেলে রনি শেখ ওরফে আলামিন হোসেন(২২), খালিশপুর নয়াবাটি এলাকার সেলিমের ছেলে মোঃ সাজু ওরফে হৃদয়(২৬), দেয়ানা উত্তরপাড়ার ফারুকের ছেলে মোঃ মিরাজ হোসেন ওরফে সাগর(২৯), নিরালা সবুজবাগ এলাকার মৃত ইসমাইলের ছেলে ইউসুফ শেখ ওরফে মনির(৪০), মুজগুন্নি আবাসিক এলাকার আব্দুল আজিজের ছেলে মোঃ নাজিম উদ্দিন(৪১) এবং সোনাডাঙ্গা আবাসিক এলাকার জালালের ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪৬)।
এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দাযের হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।