সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার জিরোপয়েন্টে ৮টি দোকান ভাঙচুর ও লুটের অভিযোগ | চ্যানেল খুলনা

খুলনার জিরোপয়েন্টে ৮টি দোকান ভাঙচুর ও লুটের অভিযোগ

খুলনার লবণচরা থানাধীন জিরোপয়েন্ট এলাকার রূপসা ব্রীজ রোডে কাদের সাহেবের মার্কেটের পাশে ৮টি দোকান ভাঙচুর, মালামাল ক্ষতি ও লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি গত শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ৮-১০জন মিলে তাদের ৮টি দোকান ভেঙে প্রায় দেড় লাখ টাকার মালামাল ক্ষতি ও লুট করেছে। এবিষয়ে লবণচরা থানায় রোববার (১ আগস্ট) একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কাদের সাহেবের মার্কেটের পাশে মোঃ রেজাউল ইসলাম লালু, তৌহিদুল সরদার, মোঃ মানিক, জেসমিন বেগম, হীরা ও খোকন হাওলাদারের দোকানসহ মোট ৮টি দোকানে ভাঙচুর ও মালামাল লুট করে জিরোপয়েন্টের কান্তা সুপার মার্কেটের পিছনে বসবাসরত মৃত. ফহম উদ্দিন মোল্লার দুই ছেলে মোঃ শহিদুল ইসলাম ও মোঃ সাজ্জাদ হোসেন, আমজাদ গাজীর ছেলে মোঃ আজগর ও মোঃ মানিকসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন। এসময় মোঃ শহিদুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শণ করে বলে অভিযোগ করা হয়।
জিরোপয়েন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ রায় অভি এ ঘটনার শুষ্ঠু বিচার ও সেই সাথে ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষতিপূরণের দাবি জানান।
এ বিষয়ে লবণচরা থানার ওসি সমীর কুমার সরকার বলেন, দোকান ভাঙচুরের ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।