সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে অস্ত্র-গুলিসহ কারবারি আটক | চ্যানেল খুলনা

বেনাপোলে অস্ত্র-গুলিসহ কারবারি আটক

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাজহারুল ইসলাম মিন্টু (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী বলে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে মিন্টুকে আটক করা হয়। তিনি ওই গ্রমের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামের উত্তরপাড়ার জনৈক বাবুর বাড়ির পেছনে অস্ত্র বেচাকেনা হচ্ছে বলে তারা সংবাদ পান। সেই অনুযায়ী পুটখালি ক্যাম্পের হাবিলদার মামুনুর রশিদের নেতৃত্বে একটি টহল সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মিগ্রুকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।