সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজ থেকে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে আপিল বিভাগ | চ্যানেল খুলনা

আজ থেকে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে আপিল বিভাগ

করোনা ভাইরাসের সংক্রমণরোধে চলমান বিধিনিষেধের মধ্যে আজ মঙ্গল ও বুধবার দুই দিন ভার্চ্যুয়ালি বিচারকাজ চলবে আপিল বিভাগে। তবে এ ক্ষেত্রে বিচারপতি ও আইনজীবীদের নিজ বাসা থেকে যুক্ত হতে হবে।
এ দুই দিনের জন্য ৫ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৪৫টি মামলার অনলাইন কজলিস্ট (কার্যতালিকা) প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৩০ জুন দেওয়া সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে আপিল বিভাগ ও আপিল বিভাগের বিচারিক কার‌্যক্রম ১ জুলাই থেকে ৭ জুলাই পর‌্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সীমিত পরিসরে পরিচালিত হবে।
আগামী ৬ ও ৭ জুলাই অনলাইন কজলিস্ট অনুযায়ী আপিল বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফৌজদারি আপিল ও জেল আপিল শুনানি হবে। আপিল বিভাগের বিচারপতি, আইনজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বাসগৃহ থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুনানিতে সংযুক্ত হবেন।
অপরদিকে, চলমান বিধিনিষেধে হাইকোর্ট বিভাগে তিন একক বেঞ্চ ভার্চ্যুয়ালি বিচার কাজ পরিচালনা করছেন। অতি জরুরি বিষয়ে রিট ও দেওয়ানি বিষয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম, ফৌজদারি বিষয়ে বিচারপতি জে বি এম হাসান এবং কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করছেন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।