সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এবার অমির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা | চ্যানেল খুলনা

এবার অমির বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে এবার মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে। রাজধানীর দক্ষিণখান থানায় এ মামলা করেন এক ভুক্তভোগী। মামলায় অমি ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ-সাতজনকে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে অমির বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে।
আজ শনিবার (১৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন।

তিনি বলেন, একজন ভুক্তভোগী বাদী হয়ে অমিসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচ-সাতজনের নামে একটি মামলা করেছেন। মামলায় মানবপাচারের অভিযোগ এনে করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর আগে মঙ্গলবার (১৫ জুন) বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে অমির দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এ মামলায় অমি ও তার দুই সহযোগীকে আসামি করা হয়।
অমিকে গ্রেফতারের সময় বিদেশি মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে সাতদিনের রিমান্ডে পায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বর্তমানে তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।