সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ | চ্যানেল খুলনা

তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান (মুনিয়া) নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনায় মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামি ৩০ মে ধার্য করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) মামলার এজাহার আদালতে যায়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তা গ্রহণ করে গুলশান থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।

মোসারাত জাহান (মুনিয়া) রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশান-২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোসারাত জাহানের বাড়ি কুমিল্লা শহরে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। মেয়েটির পরিবার কুমিল্লায় থাকে। এখানে ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন।

পুলিশ জানায়, মোসারাত জাহান রোববার তার বড় বোনকে ফোন করে বলেন, তিনি ঝামেলায় পড়েছেন। এ কথা শুনে তার বড় বোন সোমবার কুমিল্লা থেকে ঢাকায় আসেন। সন্ধ্যার দিকে ওই ফ্ল্যাটে যান তিনি। দরজায় ধাক্কাধাক্কি করলেও বোন দরজা খুলছিলেন না। এরও কিছুক্ষণ আগে থেকে বোনের ফোন বন্ধ পাচ্ছিলেন। পরে বাইরে থেকে ‘লক’ খুলে ঘরে ঢুকে বোনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।

এঘটনায় রাতেই মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে এই আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে আসামি করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।