সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রমজানে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের নতুন সময়সূচি | চ্যানেল খুলনা

রমজানে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের নতুন সময়সূচি

পবিত্র রমজান উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট, অধস্তন আদালতের কোর্ট ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) এ বিষয়ে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আপিল বিভাগের সূচিতে বলা হয়, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

অপরদিকে আদালতের সময়সূচিতে বলা হয়, সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অফিসের সময়সূচিতে বলা হয়, সকাল নয়টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।
অধস্তন আদালতের সূচিতে বলা হয়, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল নয়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

ভারত যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।