সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধুর জন্মদিনে আইফুল স্মৃতি সংঘের কেক কাটা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর জন্মদিনে আইফুল স্মৃতি সংঘের কেক কাটা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেক কেটে উদযাপন করেছে সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘ। গতকাল বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উৎসাহ ও উৎফুল্লতার মধ্য দিয়ে কেক কাটা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূর ইসলাম ফরাজীর সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, হেমায়েত উদ্দিন খান, শেখ কুদ্দুস হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, সদস্য সচিব তপন কুমার রায়, যুবলীগ নেতা ইকবাল হোসেন, জালাল মৃধা, জয়নাল ফরাজী, আব্দুল হান্নান, কাশেম ফরাজী, জুম্মান ঢালী, শাকিল হোসেন, রাহাত জোমাদ্দার প্রমুখ। পরে শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।