সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তথ্য মন্ত্রণালয় এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় | চ্যানেল খুলনা

তথ্য মন্ত্রণালয় এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম দেওয়া হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। ইংরেজিতে ‘Ministry of Information and Broadcasting’। নাম পরিবর্তন করে সোমবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপণ জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপণে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর অধিকতর সংশোধন করে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপণে আরও বলা হয়, ওই রুলসের শিডিউল-আই (অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস)-এর সিরিয়াল ২৬ ও এর বিপরীতে উল্লেখিত শিরোনাম ‘মিনিস্ট্রি অব ইনফরমেশন’ পরিবর্তে ‘মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং হবে। স্বাধীনতার পর মন্ত্রণালয়টির নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ ছিল বলে ১ মার্চ সাংবাদিকদের জানিয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

যারা বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেয় তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

ফকিরহাটে কৃষক দল নেসেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।