সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের মামলা | চ্যানেল খুলনা

খালিশপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের মামলা

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে খুলনা মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক নাহিদ হাসান মৃধার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে নির্যাতনের শিকার নাহিদের স্ত্রী আঁখিমুনা বাদী হয়ে খালিশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় মামলাটি করেছেন (নং-৭)।

মামলাসূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি ইসলামী শরিয়াহ মোতাবেক সাড়ে তিন লাখ টাকা দেনমোহরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান পাইকের মেয়ে আঁখিমুনার সঙ্গে মোড়েলগঞ্জ উপজেলার শ্রেণিখালী গ্রামের কাদের মৃধার ছেলে নাহিদ হাসান মৃধার বিয়ে হয়।

বিভিন্ন সময় পিত্রালয় থেকে সাত লাখ টাকা দেওয়া হয় নাহিদ হাসানকে। তার পরও যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছেন তিনি।

যৌতুকের দাবি পূরণ করতে গিয়ে ওই গৃহবধূর বাবা তার সংসারের সব কিছুই দিয়েছেন। সম্প্রতি জমি ক্রয়ের জন্য ১৪ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রতিনিয়ত মারপিট করেন তার স্বামী নাহিদ হাসান মৃধা।

গত ১ মার্চ রাতে যৌতুকের জন্য মারপিট করার একপর্যায়ে চাকু নিয়ে তাকে খুন করতে যায়। এ সময় গৃহবধূ অজ্ঞান হয়ে যায়। পরে তার মা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।

এ ঘটনায় যৌতুকলোভী স্বামীর অত্যাচার থেকে রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারের নিকট আবেদন করেন ভুক্তভোগী আঁখিমুনা। তাদের ঘরে নিহাদ নামের পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে।

খালিশপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, নগর গোয়েন্দা শাখার পরিদর্শক নাহিদ হাসান মৃধার বিরুদ্ধে মামলা হয়েছে।

গত মঙ্গলবার রাতে তার স্ত্রী আঁখিমুনা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মামলাটি করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।