সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে ফেনসিডিলসহ আটক ৫ | চ্যানেল খুলনা

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ৫

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন বেনাপোল পোর্টথানার গাতিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৩), একই এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০), সিরাজ ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২৭), ইউনুচ মোল্লার ছেলে মাহাবুবুর রহমান (৩১) ও মিজানুর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান পাচার করে এনে বেনাপোলের দৌলতপুর সীমান্তে মজুদ করছে। পরে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের হয়েছে এবং তাদের যশোর জেলা হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।