সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে ভাতিজার হাতে চাচা খুন | চ্যানেল খুলনা

যশোরে ভাতিজার হাতে চাচা খুন

যশোরে মানসিক প্রতিবন্ধী ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাসেম (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আবুল কাসেম একই গ্রামের মকসেদ আলীর ছেলে ও তার প্রতিবন্ধী ভাইপো আলাল রওশন আলীর ছেলে।

নিহতের ভাইয়ের ছেলে রনি ও খলিল বলেন, তাদের চাচাতো ভাই আলালের মস্তিস্ক বিকৃত। বৃহস্পতিবার সকালে আবুল কাসেম বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আলাল একটি বটি দিয়ে হঠাৎ করেই তার বুকের বাম পাশে কোপ মারে। এতে তিনি গুরুতর আহত হন ও তার ব্যাপক রক্তক্ষরণ হয়। বাড়ির অন্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আব্দুল হামিদ বলেন, এ ঘটনার পর আলালকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, আবুল কাসেমের ধারালো অস্ত্রের আঘাতের স্থানটিতে বেশ ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিয়ে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মৃত্যুর ঘটনা জানার পর শার্শা থানায় বিষয়টি জানানো হয়েছে। পরে শার্শা থানা পুলিশ ওই গ্রামে একটি টিম পাঠিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।