সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় তিন কর্মদিবসে রায় মাদক মামলার রায় : আসামীর জেল-জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় তিন কর্মদিবসে রায় মাদক মামলার রায় : আসামীর জেল-জরিমানা

দেড় মাসেরও কম সময়ে তিন কার্য দিবসে সাক্ষীদের স্বাক্ষ্যগ্রহন শেষে খুলনার রূপসা থানার মাদক মামলার এক আসামীকে তিন বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মোঃ সাইফুজ্জামান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী হল- নগরীর খালিশপুর গোয়ালপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ মনিরুল ইসলাম মনির (২৮)। রায় ঘোষণাকালে আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।

আদালতের স্টোনোগ্রাফার মোঃ রকিবুল ইসলাম নথির বরাত দিয়ে জানান, ২০২০ সালের ২২ মে নগরীর রহিমনগর কাস্টমঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০০ পিস ইয়াবাসহ মনিরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এস আই ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে মারুফ মনিরের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন (যার নং-৭)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ হাসানুজ্জামান আদালতে মনিরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাড. তৈয়েবুর রহমান।
উল্লেখ্য, দন্ডপ্রাপ্ত আসামী মনির খালিশপুর থানার মাদক মামলায় নয় বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।