সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নামের আগে ডা. লিখে চিকিৎসা, ফার্মেসি মালিক কারাগারে | চ্যানেল খুলনা

নামের আগে ডা. লিখে চিকিৎসা, ফার্মেসি মালিক কারাগারে

যোগ্যতা না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করে চিকিৎসা দেওয়ার দায়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারের শাহদৌলা ফার্মেসির মালিক গোলাম মোস্তফাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে গোলাম মোস্তফা শাহদৌলা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানের পরিচালক হিসেবে রয়েছেন। তিনি ডাক্তার নন, যোগ্যতাও নেই। অথচ রীতিমতো নামের আগে ‘ডা.’ শব্দ ব্যবহার করে ওষুধের ব্যবসার আড়ালে চিকিৎসা দিতেন। চিকিৎসার নামে গ্রামের সহজ-সরল সাধারণ মানুষের সঙ্গে করছিলেন প্রতারণা।

মঙ্গলবার জামনগর বাজারে এক অভিযান পরিচালনার সময় বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যার নজরে এলে গোলাম মোস্তফাকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠান শাহদৌলা ফার্মেসি সিলগালা করা হয়।

এদিকে বুধবার সকালে বাগাতিপাড়া থানা পুলিশের মাধ্যমে দণ্ডিত গোলাম মোস্তফাকে নাটোর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।