সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাওনা টাকা না দিতে 'গাঁজা নাটক'! | চ্যানেল খুলনা

পাওনা টাকা না দিতে ‘গাঁজা নাটক’!

পাওনাদারকে টাকা দিতে হবে না- এই শর্তে ঋণ গ্রহীতার কাছ থেকে সুবিধা নিয়ে পাওনাদারকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন জহিরুল ইসলাম। পরে ঘটনা প্রকাশ হলে পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা তাকে ধাওয়া দেয়। এ সময় ঘটনাস্থল থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পরেনি।

বৃহস্পতিবার রাতে পাওনাদার মাছ ব্যবসায়ী বাদী হয়ে জহিরুল ইসলাম ও ঋণ গ্রহীতা জামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের চা-দোকানী জামাল উদ্দিনের কাছে ৫০ হাজার টাকা পান কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হারারকান্দি গ্রামের আবুল বাসার। দীর্ঘ দিনেও টাকা ফেরত না দেওয়ায় বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এ অবস্থায় পাওনা টাকা পরিশোধ করার কথা বলে গত বৃহস্পতিবার জামাল আবুলকে তার বাড়িতে ডেকে নেয়।

ঘরে প্রবেশের পর এক অপরিচিত ব্যক্তি তাঁর দিকে একটি পুটলি নিক্ষেপ করে ‘তুই গাঁজার ব্যবসা করিস’ বলে হুমকি দিতে থাকে। অপর দিকে, তাকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলে। এ সময় ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক জহিরুল ইসলাম পরিচয় দিয়ে মোবাইলে ভিডিও ধারণসহ বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি তদন্ত আবুল হাসেম বলেন, ঘটনাটি ছিল সাজানো। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।