সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আনুশকাহ হত্যার বিচার চেয়ে বিএনপি কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বালন | চ্যানেল খুলনা

আনুশকাহ হত্যার বিচার চেয়ে বিএনপি কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বালন

শতাধিক মোমবাতি প্রজ্বালনে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের শিক্ষার্থী আনুশকাহ নূর আমিন ধর্ষণ ও হত্যার বিচার চেয়েছে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির উদ্যোগে ‘মাস্টারমাইন্ড স্কুলের ছাত্রী আনুশকাহকে ধর্ষণ ও হত্যাসহ সারা দেশে নারী ও শিশুদের ওপর নিযার্তন-নিপীড়নের প্রতিবাদে এই ব্যতিক্রমী প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন কয়েকশ’ নেতাকর্মীরা।

‘স্টপ চিল্ড্রেন হেরাজমেন্ট’, ‘বিকৃত যৌনাচার বন্ধ কর’, ‘আনুশকাহ হত্যাকারীর বিচার চাই’, ‘জেগে ওঠো, শিশুদের রক্ষা করো’- এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ও প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেন তারা।

গত ৭ জানুয়ারি মাস্টারমাইন্ডের ‘ও’ লেভেলের ওই শিক্ষার্থী বন্ধু ফারদিন ইফতেখার দিহানের বাসায় গিয়ে ধর্ষণের শিকার হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মাস্টারমাইন্ড স্কুলের শিশু শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তার মা কী বলেছেন? তিনি বিচার চাওয়ার পর তাদের নিরাপত্তা হুমকির মুখে। এরকম ব্যবস্থার মধ্যে দেশ চলতে পারে না। জনগণের প্রতিনিধিত্বের সরকার নেই বলেই এই ধরনের ঘটনায় সরকারের দায়বদ্ধতা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাদের পছন্দ-অপছন্দের তোয়াক্কা সরকার করে না। দাসত্ব গ্রহণ করার জন্য প্রতিবেশীদেরকে খুশি করে ক্ষমতায় থাকাটাই সরকারের একমাত্র লক্ষ্য। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে সোচ্চার হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।

সংগঠনের সদস্য বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমীন প্রমুখ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।