সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাদক সেবনে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতা লিখনের উপর সন্ত্রাসী হামলা | চ্যানেল খুলনা

মাদক সেবনে বাধা দেওয়ায় ছাত্রলীগ নেতা লিখনের উপর সন্ত্রাসী হামলা

মাদক সেবনে বাধা দেওয়ায় খুলনা জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক লিখন আহম্মেদের উপর হামলা করেছে মাদকসেবী ও ব্যবসায়ী। খুলনা জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক লিখন আহম্মেদ এর উপর গত মঙ্গলবার (৫ জানুয়ারি) আনুমানিক রাত ৯টার সময় হঠাৎ হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। যাদের ৩/৪ জনের এই বাহিনীর মধ‍্যে দুইজনকে চিনতে পেরেছে এবং একজন কে চিনতে পারেনি বলে জানান লিখন আহম্মেদ।
লিখন আহম্মেদ জানান রুপসা আইচগাতি ইউনিয়ানের বাসীন্দা রাকিব ও হোসেনকে তিনি চিনতে পেরেছেন।
স্থানীয় সূত্রে জানা যায় রাকিব মাদক ব‍্যাবসার সাথে জড়িত এবং তার নামে কয়েকটি মামলা রয়েছে।
লিখন বলেন, যে খানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে সেখানে আমি একজন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হয়ে আমার চোখের সামনে অপরাধ করবে তা আমি মেনে নিতে পারিনা। তাই আমি রাকিবকে মাদক সেবন করতে বাধা দেওয়ায় আমার উপর হঠাৎ করে তারা হামলা চালায়। গ্রামবাসী ও আমার পরিবার আমাকে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
লিখন আহম্মেদ বলেন আমি একজন ছাত্রলীগের একজন কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনা,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভাইয়ের কাছে এর বিচার চাই।
এব্যাপারে সংশ্লিষ্ঠ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুরের পর গুলি

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।