সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রোহিঙ্গাদের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত | চ্যানেল খুলনা

রোহিঙ্গাদের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ও উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফের চাকমারকুল ২১ নম্বর ও উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। হতাহতরা সবাই রোহিঙ্গা।
নিহত নুর হাকিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা শিবিরের ‘সি’ ব্লকের ৪১৯ নম্বর ঘরের বাসিন্দা হোসেন আলীর ছেলে।

কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, শনিবার রাত দেড়টার দিকে উখিয়ার হাকিম পাড়া ও জামতলি রোহিঙ্গা শিবির থেকে ১২০-১৩০ জনের সশস্ত্র দল টেকনাফের চাকমারকুল ও উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরে যান। রাত পৌনে চারটার দিকে চাকমারকুল রোহিঙ্গা শিবিরের তোহা বাহিনীর সঙ্গে তাদের প্রায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক নুর হাকিম মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন এনজিও পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এপিবিএন অধিনায়ক আরও জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রোহিঙ্গা শিবিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিসহ অতিরিক্ত পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।