সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মিথ্যা তথ্য দিয়ে চকলেট বিক্রেতা তরুণীকে একাধিকবার ধর্ষণ | চ্যানেল খুলনা

মিথ্যা তথ্য দিয়ে চকলেট বিক্রেতা তরুণীকে একাধিকবার ধর্ষণ

মিথ্যা তথ্য দিয়ে রাজধানীর ডেমরায় ২১ বছর বয়সী এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী শনিবার দিবাগত রাতে ডেমরা থানায় রাকিব (২৪) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার পর ওই রাতেই পুলিশ রাকিবকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠিয়েছে। রাকিব কুমিল্লার মেঘনা থানার তুলাতুলি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে ও সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকার সিদ্দিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

এদিকে ভুক্তভোগী ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

ওই তরুণীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. সেলিম মিয়া বলেন, ধর্ষণের শিকার ওই তরুণী গত এক বছর ধরে তার বৃদ্ধা মাকে নিয়ে ডেমরায় একটি ভাড়া বাসায় থাকেন। আর গত ৫-৬ বছর ধরে কমলাপুর রেলস্টেশনে চকলেট বিক্রি করে সংসার চালান ওই তরুণী। গত এক বছর আগে কমলাপুর রেলস্টেশনের তালিকাভুক্ত লেবার রাকিবের সঙ্গে পরিচয় হয় মেয়েটির।

এসআই সেলিম আরও বলেন, পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠলে বিয়ের কথা বলে রাকিব মেয়েটির ভোটার আইডি (এনআইডি) কার্ড নেয়। পরবর্তীতে সে মেয়েটিকে জানায় তাদের বিয়ে হয়েছে। এরপর প্রায়ই রাকিব ডেমরায় মেয়েটির বাসায় এসে মিথ্যা ওই বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করে।

সর্বশেষ গত ৪ জানুয়ারি রাতে একইভাবে মেয়েটিকে ধর্ষণ করে রাকিব। এ সময় মেয়েটি রাকিবের পরিবারের ওই বিয়ের স্বীকৃতি চাইলে রাকিব তা অস্বীকার করে পরের দিন ঝগড়া করে চলে যায়।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।