সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পেছন ফিরতেই ৪ লাখ টাকার ব্যাগ উধাও | চ্যানেল খুলনা

পেছন ফিরতেই ৪ লাখ টাকার ব্যাগ উধাও

নড়াইলে ব্যাংক চত্বর থেকে চার লাখ টাকা খোয়া গেছে এক ব্যবসায়ীর। ব্যাংকের সামনে মোটরসাইকেলে টাকার ব্যাগ ঝুলিয়ে পেছন ফিরে কথা বলতে গেলেই খোয়া যায় এ টাকার ব্যাগ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সোনালী ব্যাংকের নড়াইল শাখার চত্বরে এ ঘটনা ঘটে।

মো. কামরুল ইসলাম নামের ওই ব্যবসায়ীর বাড়ি নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামে।

ওই ব্যবসায়ী জানান, তিনি বাসা থেকে মোটরসাইকেলে বের হয়ে টাকা তুলতে ওই সোনালী ব্যাংকে যান। তার সঙ্গে তার এক ভাই ছিলেন। তিনি ব্যাংকের ভেতরে যান। অপরজন ব্যাংক চত্বরে মোটরসাইকেলে বসেছিলেন। ব্যাংক থেকে বাজারের একটি ব্যাগে ওই চার লাখ টাকা তুলে এনে মোটরসাইকেলের হ্যান্ডলে ঝুলিয়ে রাখেন তিনি।

তিনি জানান, এ সময় এক ব্যক্তি এসে পেছন দিক থেকে আমাকে টোকা দেয়। তখন পেছন ফিরে তার সঙ্গে কথা বলছিলাম। ওই ব্যক্তি চলে যাওয়ার কিছুক্ষণ পর হ্যান্ডলের দিকে তাকিয়ে দেখি ব্যাগ নেই।

ব্যাংকের ব্যবস্থাপক মো. আবু সেলিম বলেন, ব্যাংকের সিসিটিভি ফুটেজেও দৃশ্যটি পাওয়া যাচ্ছে না।

নড়াইল সদর থানার পরিদর্শক (অপারেশন) শিমুল কুমার দাস জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আমরা তদন্ত কাজ শুরু করেছি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।