সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে সড়কে প্রাণ গেল বাবার, গুরুতর জখম ছেলে | চ্যানেল খুলনা

যশোরে সড়কে প্রাণ গেল বাবার, গুরুতর জখম ছেলে

যশোরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ছেলেও মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে হুদারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নয়ন (৫৩) সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আহত জাফরকে (২০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম যুগান্তরকে জানান, কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে নয়ন ও তার ছেলে গুরুতর জখম হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। আহত জাফরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।