সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মিলি | চ্যানেল খুলনা

যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মিলি

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে কলস প্রতীকের প্রার্থী জোৎন্সা আরা মিলি বিজয়ী হয়েছেন। তিনি হাঁস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সেতারা খাতুনকে ১৯ হাজার ৭৫১ ভোটের ব্যবধানে পরাজিত করে।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। উপজেলার ১৭৫টি কেন্দ্রে পাঁচ লাখ ৬০ হাজার ৫৬০ জন ভোটারের মধ্যে ৮৭ হাজার ৮২২ জন ভোটারাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৬৬৯টি ভোট বাতিল হয়। সেই হিসেবে যশোর সদর উপজেলার ১৫ দশমিক ৬৭ শতাংশ ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, যশোর সদর উপজেলায় কলস প্রতীকের প্রার্থী জোৎন্সা আরা মিলি ৫৩ হাজার ৪৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট সেতারা খাতুন ভোট পেয়েছেন ৩৩ হাজার ৭০১ ভোট।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।