সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে যাত্রীবাহি বাস থেকে আড়াই কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার উদ্ধার, আটক ৩ | চ্যানেল খুলনা

যশোরে যাত্রীবাহি বাস থেকে আড়াই কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার উদ্ধার, আটক ৩

যশোর প্রতিনিধি: যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা আড়াই কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার উদ্ধার এবং তিনজনকে আটক করেছে। আজ সোমবার যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার গোলাপরায় গ্রামের গোস্ট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫৫) ও ঢাকার গেন্ডারিয়ার সোভল দত্তের ছেলে পংকজ দত্ত (৪৮)।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি দল বাহাদুরপুর বাজারে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের বাসে তল্লাশি চালায়। এ সময় ওই তিনজনকে আটক এবং তাদের কাছ থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার স্বর্ণের ওজন সাড়ে তিনকেজি এবং মূল্য ২ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।