সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা ডিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে নকল গোপাল বিড়ি সহ ১ জন গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনা জেলা ডিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে নকল গোপাল বিড়ি সহ ১ জন গ্রেফতার

খুলনা জেলা ডিবি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপসার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে রূপসা থানাধীন জাবুসা চৌরাস্তার মোড় হতে ৬৫ (পঁয়ষট্টি) প্যাকেট নকল গোপাল বিড়ি সহ ০১ জন আসামি গ্রেফতার।
জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, সাদিয়া ইসলাম এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ মামুন হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ১৯/১১/২০২০ খ্রিঃ তারিখ মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান চক্র গ্রেফতার ও বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা থানাধীন কুদিরবটতলা অবস্থানকালে গোপনসূত্রে সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, রূপসা থানাধীন জাবুসা চাররাস্তার মোড়ে একজন ব্যক্তি নকল বিড়ি বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ১৯/১১/২০২০ খ্রিঃ তারিখ দুপুর ০২.৩০ ঘটিকার সময় রূপসা থানাধীন জাবুসা চাররাস্তার মোড় হতে আসামি ১। মোঃ মাহামুদ শেখ (৪৭), পিতা- মৃত রহমতউল্লাহ শেখ, সাং-নারায়নপুর, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাকে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে ৬৫ (পঁয়ষট্টি) প্যাকেট নকল গোপাল বিড়ি উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে জনাব, সাদিয়া ইসলাম, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, রূপসা, খুলনা আসামিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা ও ০৫ (পাঁচ) মাসের সশ্রম কারাদন্ত প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।