সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে দিনে দুপুরে ১৭ লাখ টাকা ছিনতাই | চ্যানেল খুলনা

যশোরে দিনে দুপুরে ১৭ লাখ টাকা ছিনতাই

যশোর প্রতিনিধি :: যশোরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে এনামুল হক নামে এক মোটরপার্টস ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে যশোর কোতয়ালী থানার পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত ইমন জানান, অগ্রণী মোটর্স-এর এনামুল হক ও তিনি মোটরসাইকেলে করে টাকা জমা দিতে ইউসিবিএল ব্যাংকে যান। ব্যাংকের সামনে নামতেই দুই ছিনতাইকারী এনামুল হককে ছুরি মেরে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল। পরে স্থানীয় দোকানদাররা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, এনামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, তারা ছিনতাইকারীদের পালিয়ে যাওয়ার ফুটেজ পেয়েছেন। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা স্বীকার জানান, দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।