সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোর সদর উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার মাঝি হলেন নীরা | চ্যানেল খুলনা

যশোর সদর উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার মাঝি হলেন নীরা

যশোর প্রতিনিধি : আসন্ন যশোর সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা।
আজ সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের ১৯ নেতা আবেদন করেন। যাদের মধ্যে থেকে নুরজাহান ইসলাম নীরাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।
গত ১৪ সেপ্টেম্বর যশোর সদর উপজেলাসহ দেশের ৮টি উপজেলার চেয়ারম্যান ও দুইটি উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৬ সেপ্টেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।