সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় শিশু ধর্ষণ, পুলিশ সদস্য আটক | চ্যানেল খুলনা

খুলনায় শিশু ধর্ষণ, পুলিশ সদস্য আটক

খুলনায় তেরখাদা উপজেলায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রী (৯) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল রেজাউল শিকদার (২৩) কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার একটি গ্রামে শিশুটিকে ধর্ষণ করা হয়। চিকিৎসার জন্য শিশুটি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

রেজাউল উপজেলার মোকামপুর গ্রামের আলাম আলী শিকদারের ছেলে। তিনি নাটোর জেলা পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি তিনি ছুটিতে বাড়িতে এসেছেন।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে রেজাউল শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রেজাউলকে হাতেনাতে আটক ও শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

ওসি স্বপন কুমার রায় জানান, ধর্ষণের অভিযোগে আটক রেজাউল কয়েক মাস আগে পুলিশে নিয়োগ পেয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।