সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেএমপি’র অভিযানে গ্রেফতার ১৪, মাদক উদ্ধার | চ্যানেল খুলনা

কেএমপি’র অভিযানে গ্রেফতার ১৪, মাদক উদ্ধার

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ১৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টা নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৪ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সোনাডাঙ্গা গীর্জার পাশে এস, এম লাভলু মোল্ল্যার ছেলে মোঃ রাজু মোল্ল্যা ওরফে রাজিব (২৫), লবনচরা মোহাম্মদ নগর এলাকার মোঃ এহিয়া কালামের ছেলে মোঃ ইয়াসিন সাগর (২৪), পশ্চিম বানিয়াখামার এলাকার মৃতঃ নুর মোহাম্মদ শেখ ওরফে নুরুল আলমের ছেলে মোঃ বাবু শেখ (২৫), ঝালকাঠী জেলার আব্দুস সালাম হাওলাদারের পুত্র মোঃ নাঈম হাওলাদার (২০), সাতক্ষীরা আচিমতলার আব্দুল সোবাহান মোড়লের পুত্র মোঃ শামীম হাসান (২১), দৌলতপুরের মোঃ ফজল শেখের পুত্র মোঃ নাজমুল শেখ (২৫), শিরোমনি পূর্বপাড়া এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ রকি (২০), বড় বয়রা আজিজের মোড় এলাকার মৃতঃ আব্দুল আজিজের ছেলে মোঃ শুকুর আলী (২২), একই এলাকর শেখ আব্দুল সত্তারের ছেলে শেখ সোহান (২৫), রেলওয়ে ঘাট কলোনীর মৃতঃ আবুল হোসেন দেওয়ানের পুত্র মোঃ মাসুম (২৮), দৌলতপুরের মোঃ শাহ আলম বেপারীর ছেলে মোঃ রানা বেপারী (২৬), যশোরের মোঃ আনোয়ার শেখের স্ত্রী ঝুমুর বেগম (৩৮), রেলওয়ে ঘাট কলোনী এলাকার মোঃ মাসুমের স্ত্রী পারুল বেগম (২২), এবং মশিয়ালী মধ্যপাড়া এলাকার মোঃ মোকাদ্দেস গাজীর ছেলে মোঃ রাজা গাজী (২৩)। গ্রেফতাকৃদের কাছে থেকে আলামত হিসেবে ১ কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১০টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।