সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শারমিন জাহানের জামিন নামঞ্জুর | চ্যানেল খুলনা

শারমিন জাহানের জামিন নামঞ্জুর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগের মামলায় গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে শারমিন জাহানকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।

অন্যদিকে শারমিনের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে শারমিন জাহানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত ২৪ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতের হাজির করে তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার অনুমতি পায় পুলিশ।

এদিকে এই মাস্ক কেলেঙ্কারির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদ থেকে শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলাটি করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোজাফফর আহমেদ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।