সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোল ইমিগ্রেশনে কক্সবাজারের মাদক মামলার আসামী আটক | চ্যানেল খুলনা

বেনাপোল ইমিগ্রেশনে কক্সবাজারের মাদক মামলার আসামী আটক

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে কক্সবাজারের এক মাদক মামলার আসামী মিজানুর রহমান (৪০) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বেনাপোল ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়।আটক মিজানুর রহমান কক্সবাজার বাজার সদর থানার টেকপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে।তার বিরুদ্ধে কক্সবাজার জেলা ডিবি পুলিশের কাছে একাধিক মাদক মামলা রয়েছে।

ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে আটক কক্সবাজারের মাদক মামলার আসামী মিজানুর রহমানের নামে আগে থেকেই কক্সবাজার ডিবি পুলিশ কর্তৃক বেনাপোল ইমিগ্রেশনে আটকের নির্দেশনা আসে। সে বেনাপোল দিয়ে ভারতে যাতায়াত করলেই আটকের নির্দেশনা জারি ছিল। সেই নির্দেশনা অনুযায়ী গতকাল শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভারত থেকে দেশে ফিরে পাসপোর্টে সিল মারার জন্য ডেক্স অফিসারের কাছে জমা দেন। এ সময় ডেক্স অফিসার তাকে আটক করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান শনিবার (১৮ জুলাই) বিকেলে জানান, বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন কক্সবাজারের মাদক মামলার আসামী মিজানুর রহমান নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। তাকে নেওয়ার জন্য কক্সবাজার ডিবি পুলিশের একটি টিম বর্তমানে বেনাপোল পোর্ট থানায় অবস্থান করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।