সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় করোনা রোগীকে যৌন হয়রানির ঘটনায় ওয়ার্ড বয় নজরুল আটক | চ্যানেল খুলনা

খুলনায় করোনা রোগীকে যৌন হয়রানির ঘটনায় ওয়ার্ড বয় নজরুল আটক

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূ (২৫) রোগীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ওয়ার্ডবয় নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ জুন) রাতে মহিলা ওয়ার্ডে পুরুষকে দায়িত্ব দেওয়া ও ওয়ার্ড বয়কে আটক না করে ছেড়ে দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। অনেকে মন্তব্য করেন, যেখানে পৃথিবী কেঁপে উঠছে করোনার মতো মহামারীতে সেখানে করোনা রোগীর সেবার নামে এধরনের জঘন্য ও হীন মানষিকতা কি করে মনে আসে ভাবলে গাঁ শিউরে উঠে! উক্ত ওয়ার্ড বয়কে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবী জানানো হয় সোসাল মিডিয়ায়।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মহানগরীরএক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়। এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ড বয়কে সোমবার (১৫ জুন) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।