সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিপুল অস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য আটক | চ্যানেল খুলনা

বিপুল অস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য আটক

চ্যানেল খুলনা ডেস্কঃ বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় র‌্যাবের পক্ষ থেকে।
আটক মো. আল আমীন সবুজ (২৫) বরগুনা সদরের কালিবাড়ী কড়ইতলা এলাকার মো. আ. খবিরের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য শীর্ষ জঙ্গি মো. আল আমীন সবুজকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

এছাড়া সবুজ জেএমবির সদস্য সংখ্যা ও সামরিক শাখার শক্তি বাড়াতে ২০১১ সাল থেকে অন্য সদস্যদের নিয়ে বরগুনা, ঢাকা, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, শেরপুর, পটুয়াখালী, খুলনা, যশোর জেলার বিভিন্ন এলাকায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আটক মো. আল আমীন সবুজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।