সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরে বড়বাজার ঈদগাহ মাঠে স্থানন্তর | চ্যানেল খুলনা

যশোরে বড়বাজার ঈদগাহ মাঠে স্থানন্তর

যশোর প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যশোর জেলাকে লকডাউন করা হয়েছে। শহরের বড় বাজার ও মাছ বাজার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০এপ্রিল) থেকে অস্থায়ীভাবে ঈদগাহ ময়দান ও টাউন হল ময়দানে বসবে এ বাজার। মঙ্গলবার সার্কিট হাউসে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু  জানিয়েছেন, করোনাভাইরাসের বিশেষ পরিস্থিতির কারণে যশোরের বড় বাজার অস্থায়ীভাবে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে কাঁচাবাজার বসবে ঈদগাহ ময়দানে। আর মাছ বাজার বসবে টাউন হল মাঠে । যশোরের জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে সিদ্ধান্ত গ্রহণ সভায় উপস্থিত ছিলেন- যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদার, যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।