সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শাহজালালে ৮০টি স্বর্ণবার উদ্ধার | চ্যানেল খুলনা

শাহজালালে ৮০টি স্বর্ণবার উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণবার (৯ কেজি ৩২৮ গ্রাম) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার (৩ আগস্ট) রাতে সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।
তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ শিফটের মাধ্যমে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এর আগে শুল্ক গোয়েন্দা জানতে পারে ৯ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে আবর্জনা ফেলার ঝুড়ির ভিতরে কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ রাখা আছে। এর পরিপ্রেক্ষিতে শুল্ক গোয়েন্দা ৯ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে আবর্জনা ফেলার ঝুড়ির ভিতরে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করে।
সহিদুল ইসলাম আরও জানান, এরপর সেগুলো কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে তার ভিতরে ৮০টি স্বর্ণবার পাওয়া যায় । উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর দাম ৪ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা (প্রায়)।
এই চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।