সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জয়পুরহাটে ৮৫ বস্তা সরকারি চালসহ ডিলার আটক | চ্যানেল খুলনা

জয়পুরহাটে ৮৫ বস্তা সরকারি চালসহ ডিলার আটক

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা সংকটের ভয়াবহ বাস্তবতাতেও, চাল চুরিতে ব্যস্ত কিছু ডিলার, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মী।এবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি থেকে সরকারি ৮৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে মেহেদী হাসান বাঘা নামে এক ডিলারকে আটক করেছে র‌্যাব-৫।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) বিকেলে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করে। আটক ডিলার বাঘা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের কোলা-গণিপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশীদ জানান, খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত স্বল্প মূল্যের চাল দরিদ্রদের মধ্যে বিতরণ না করে উপকারভোগীদের নাম রেজিস্ট্রারে নিজেই স্বাক্ষর করে এই ডিলার। পরে কাঁঠালবাড়ি মোড়ে তার গুদাম ঘরে ৮৫ বস্তা চাল অবধৈভাবে তিনি মজুদ করেন।

খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে এবং ডিলার বাঘাকে আটক করে। এ ঘটনায় আক্কেলপুর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।